RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ৬:১১ অপরাহ্ন

হঠাৎ অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরাল অ্যাপল

ছবিঃ সংগৃহীত

অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। পরে আপত্তিকর কনটেন্ট সরিয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নিষিদ্ধ করার পর একই দিন অ্যাপটি আবার ফিরিয়ে আনা হয়।

রয়টার্সের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) টেলিগ্রাম জানায়, অ্যাপলের কাছে অভিযোগ আসে যে, একজন ব্যবহারকারী শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট শেয়ার করেছেন। বিষয়টি পর্যালোচনা করে অ্যাপল অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সাময়িকভাবে সরিয়ে দেয়।

অ্যাপলের এক মুখপাত্র বলেন, পর্যালোচনায় অ্যাপ স্টোরের নীতিমালা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে টেলিগ্রাম দ্রুত ওই কনটেন্ট সরিয়ে ফেলে এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীকে স্থায়ীভাবে নিষিদ্ধ করলে অ্যাপটি পুনরায় অ্যাপ স্টোরে ফিরিয়ে দেওয়া হয়।

টেলিগ্রাম জানিয়েছে, শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত যেকোনো কনটেন্টের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। চলতি বছর এ ধরনের কনটেন্টের কারণে প্রায় ৩ লাখ ৩৮ হাজার গ্রুপ ও চ্যানেল বন্ধ করা হয়েছে।

তবে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) টেলিগ্রাম প্রশ্ন তোলে, ভবিষ্যতে অ্যাপ স্টোরের অন্য অ্যাপগুলোর ক্ষেত্রেও অ্যাপল একই মানদণ্ড অনুসরণ করবে কি না।

এদিকে এপিক গেমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা টিম সুইনি অ্যাপলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, যদি একজন ব্যবহারকারীর পোস্টের কারণে পুরো অ্যাপ সরিয়ে দেওয়া হয়, তাহলে বড় পরিসরে পরিচালিত যেকোনো যোগাযোগ মাধ্যমের জন্য সেটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালেও আপত্তিকর কনটেন্টের অভিযোগে অ্যাপল সাময়িকভাবে টেলিগ্রামকে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছিল। পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পর অ্যাপটি পুনরায় ফিরিয়ে আনা হয়।

এ ছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাও শিশু নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট মোকাবেলায় টেলিগ্রামের ভূমিকা নিয়ে তদন্ত ও ব্যবস্থা নিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়ে হেঁটে হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কার পথে নাটোরের দুলাল হোসেন

হঠাৎ অ্যাপ স্টোর থেকে টেলিগ্রাম সরাল অ্যাপল

‎বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

রিয়াল ছাড়ছেন ভিনি, লন্ডন থেকে তার এজেন্টের নতুন বার্তা!

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

আমদানির প্রভাবে হিলিতে কমল কাঁচামরিচের দাম, একদিনেই কেজিতে ৫০ টাকা হ্রাস

সাঘাটায় বিকাশ এজেন্টের দোকান চুরি, চোর আটক

গাইবান্ধায় ৭ পিস ইয়াবা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মাঝ আকাশে বিমানে ভয়াবহ ঝাঁকুনি, ১২ যাত্রী আহত

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি

১০

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা শাহিদ মাহমুদ 

১১

সাংবাদিকদের সহযোগিতা না করার অভিযোগ কুড়িগ্রাম ডিসির বিরুদ্ধে

১২

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার

১৩

ইনফান্তিনোকে বাঁচাতে ‘সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে’ চেষ্টা করবেন ট্রাম্প

১৪

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার

১৫

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার

১৬

১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে

১৭

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

১৮

আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা

১৯

নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

২০