RCTV Logo পাবনা প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ১:০০ অপরাহ্ন

ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক অটোভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগষ্ট) রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (৩১ জুলাই) ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা মদন পেশায় (৫০) উপজেলার বহরপুর কান্দিপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোচালক। ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের মামা হন তিনি। তাদের বাড়ি পাশাপাশি। এছাড়া শিশুটি অভিযুক্তের মেয়ের কাছে প্রাইভেট পড়ত।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিশুটিকে চকলেটসহ বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আসছিলেন।

গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শিশুটি প্রাইভেট পড়তে অভিযুক্তের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শিশটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

এ সময় রক্তাক্ত অবস্থায় শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার

বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা

ডিপ্লোমা পরীক্ষা শুরু ৬ আগস্ট, কেন্দ্রগুলোকে বোর্ডের যে যে নির্দেশনা

আজ বন্ধু দিবস, বন্ধুত্ব নিয়ে এই গানগুলো শুনেছেন?

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মেসির ফেরার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি

জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের বিশাল গণসমাবেশ ও গণমিছিল

১০

বিরলে তালাকপ্রাপ্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু

১১

আজ ০২ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ০২ আগস্ট ২০২৬

১৩

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে জামায়াতের গণমিছিল

১৪

ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

১৫

বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব – প্রতিমন্ত্রী ফরহাদ

১৬

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে, সহায়তা চেয়ে জেলেনস্কির আকুতি

১৭

‘দ্য ওডিসি’র দাপট, ৩০ মিনিটেই বিএফআই আইম্যাক্সের টিকিট শেষ!

১৮

স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী

১৯

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

২০