RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে পর্নো ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরাসহ চক্রের পলাতক সদস্যরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় বাসা ভাড়া নিয়ে এ ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে ভিডিও ধারণের সরঞ্জামসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

​এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার জানান, আসামীদের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার

বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা

ডিপ্লোমা পরীক্ষা শুরু ৬ আগস্ট, কেন্দ্রগুলোকে বোর্ডের যে যে নির্দেশনা

আজ বন্ধু দিবস, বন্ধুত্ব নিয়ে এই গানগুলো শুনেছেন?

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর

গাইবান্ধায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মেসির ফেরার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি

জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জামায়াতের বিশাল গণসমাবেশ ও গণমিছিল

১০

বিরলে তালাকপ্রাপ্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু

১১

আজ ০২ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ০২ আগস্ট ২০২৬

১৩

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে জামায়াতের গণমিছিল

১৪

ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

১৫

বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাব – প্রতিমন্ত্রী ফরহাদ

১৬

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে, সহায়তা চেয়ে জেলেনস্কির আকুতি

১৭

‘দ্য ওডিসি’র দাপট, ৩০ মিনিটেই বিএফআই আইম্যাক্সের টিকিট শেষ!

১৮

স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, বিষপানের পর হাসপাতালে শিক্ষার্থী

১৯

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

২০