প্রতিনিধি গাইবান্ধা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গাইবান্ধা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন। গুলশানে চেয়ারম্যান এর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ড. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি ড. খন্দকার জিয়াউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবুসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাকালে তারেক রহমান দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়া দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।
মন্তব্য করুন