RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

টানা তিনবার ধরতে ব্যর্থ হয়ে কৃষকের বেশে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই

ছবিঃ সংগৃহীত

মামলায় আদালতের রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে ধরতে অভিনব কৌশল নিয়েছে পুলিশ। পুলিশের পোশাক নয়, লুঙ্গি পরে খালি গায়ে কৃষকের বেশ ধারণ করে ফসলের মাঠে গিয়ে শেষ পর্যন্ত ওই আসামিকে গ্রেফতার করেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার এএসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার সুশীল (পূর্ণ নাম পুলিশের নথি অনুযায়ী), নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালত-২ প্রায় তিন মাস আগে সুশীলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালালেও তিনি প্রতিবারই কৌশলে পালিয়ে যান।

এএসআই ফরহাদ হোসেন জানান, তিন দফা অভিযান ব্যর্থ হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সুশীল নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে কৃষিকাজ করছেন। এরপর তিনি পুলিশ সদস্যদের পাশের একটি বাজারে অবস্থান নিতে বলে নিজে কৃষকের বেশ ধারণ করে মাঠে প্রবেশ করেন।

তিনি বলেন, কাছে যেতেই সুশীল বিষয়টি আঁচ করতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

টানা তিনবার ধরতে ব্যর্থ হয়ে কৃষকের বেশে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

বাসা ভাড়া নিয়ে করেছিলেন মাদক ব্যবসা, স্বামী স্ত্রীসহ গ্রেপ্তার ৩

দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, সমালোচনার জবাব দিলেন ‘পোকার’ উদযাপনে

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১০

গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

১১

এইচএসসির রসায়ন পরীক্ষায় চারটি প্রশ্ন ভুলের অভিযোগ, যা বলছে বোর্ড

১২

আজ ২৬ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ২৬ জুলাই ২০২৬

১৪

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

১৫

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার 

১৬

বিশ্বকাপের সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুটি

১৭

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী

১৮

রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

১৯

খাল খনন শেষে অবশিষ্ট সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০