RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

খাল খনন শেষে অবশিষ্ট সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সাড়ে ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি খাল পুনঃখনন শেষে অব্যয়িত ১২ লাখ ৫৫ হাজার ৬৭৪ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের ১০ দশমিক ৯০ কিলোমিটার দৈর্ঘ্যের ‘জলই নদী’ এবং পীরগঞ্জ ইউনিয়নের ২ দশমিক ৭৫ কিলোমিটার দৈর্ঘ্যের ‘চাপোর খাল’ পুনঃখননের জন্য সরকার প্রায় দুই কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়। খননকাজের পাশাপাশি খালের দুই তীরে প্রায় ৮ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলে পানি নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ও পরিবহনসহ প্রয়োজনীয় খরচ নির্বাহ শেষে সাশ্রয় হওয়া ১২ লাখ ৫৫ হাজার ৬৭৪ টাকা আর্থিক বিধিমালা অনুসরণ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। প্রকল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। তদারককারীদের দাবি—পরিকল্পিত ব্যবস্থাপনা ও কঠোর নজরদারির কারণেই কাজের মান বজায় রেখে অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে।

হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, সরকারি প্রকল্পের কাজ শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। ইউএনও স্যার সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। সঠিক তদারকি থাকলে যে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব, তা তিনি প্রমাণ করে দেখালেন।

পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি সভাপতি মোখলেসুর রহমান বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। কাজের মান বজায় রেখে অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যান্য উপজেলার জন্যও অনুকরণীয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার বলেন, সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের প্রতিটি ধাপে প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হয়েছে। কাজ শেষে যে অর্থ অবশিষ্ট ছিল, বিধি মেনে তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার 

বিশ্বকাপের সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুটি

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী

রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

খাল খনন শেষে অবশিষ্ট সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

‘পাতার বাঁশরী’ বাজতে যাচ্ছে কোক স্টুডিও বাংলায়

লাল শাড়িতে তটিনীর চোখ জুড়ানো রূপ

১০

বিতর্কের অবসান : রিয়াল মাদ্রিদে রদ্রির এক পা

১১

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১২

বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৪

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

১৫

‎আদিতমারীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

১৬

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৭

বিনামূল্যে প্রোফাইল ভেরিফাই করার সুযোগ দিচ্ছে ফেসবুক

১৮

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

১৯

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩

২০