RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ছবিঃ আরসিটিভি

সীমান্তে চোরাচালান প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।
‎শনিবার ২৫ জুলাই কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান পরিচালনার ফলে এসব চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, বিপুল পরিমাণ জিরা, গাছের গুঁড়ি, নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল এবং গবাদিপশুসহ অন্যান্য চোরাচালানি সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা।

‎বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তপথে সংঘটিত অন্যান্য অপরাধ দমনে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়েছে।

‎কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান,কুড়িগ্রাম ব্যাটালিয়নের  সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঘোষিত জিরো টলারেন্স’নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও আরও জোরালোভাবে অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার 

বিশ্বকাপের সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুটি

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী

রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

খাল খনন শেষে অবশিষ্ট সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

‘পাতার বাঁশরী’ বাজতে যাচ্ছে কোক স্টুডিও বাংলায়

লাল শাড়িতে তটিনীর চোখ জুড়ানো রূপ

১০

বিতর্কের অবসান : রিয়াল মাদ্রিদে রদ্রির এক পা

১১

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১২

বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৪

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

১৫

‎আদিতমারীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

১৬

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৭

বিনামূল্যে প্রোফাইল ভেরিফাই করার সুযোগ দিচ্ছে ফেসবুক

১৮

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

১৯

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩

২০