RCTV Logo বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান

ছবিঃ সংগৃহীত

কোক স্টুডিও বাংলার চলমান চতুর্থ সিজনের তৃতীয় গান হিসেবে প্রকাশিত হয়েছে ‘পাতার বাঁশরি’। ঈশান মজুমদার ও সুনিধি নায়কের কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতাদের যেন এক মুহূর্তে নিয়ে গেছে অতীত ও ঐতিহ্যের এক স্বর্ণযুগে। ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে শ্রোতারা মুগ্ধতা প্রকাশ করছেন।

গানটিকে ‘স্বর্ণযুগের বাংলা সিনেমা’ বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে কেউ কেউ বলছেন, গানটি শুনে মনে হচ্ছে যেন মধ্যযুগীয় পানাম নগরের জমিদারি কোনো গানের আসরে বসে আছেন তারা।

নতুন এই গানটিকে একটি প্রেমের গান হিসেবে বর্ণনা করেছে কোক স্টুডিও বাংলা, যেখানে ইতিহাস, সুর মিলেমিশে একাকার। এই গানে একজন প্রেমিকা তার প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার হৃদয়ের টান অনুভব করে এবং দূরে থাকতে চাইলেও ভালোবাসার কাছেই ফিরে আসে। মূলত ‘পাতার বাঁশরি’ এমন এক সুর, যা শুধু দুই হৃদয়কে এক করে না, বরং তাদের দীর্ঘ অপেক্ষাকে বাঁচিয়ে রাখে।

গানটির কথা ও সুর করেছেন ঈশান নিজেই, আর তার সঙ্গে গীত রচনায় যুক্ত ছিলেন ইলিয়াস হোসেন। গানটির সংগীত আয়োজন করেছেন অদিত রহমান এবং কোক স্টুডিওর এই সিজনটি কিউরেট ও প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব। এর আগে ‘দাঁড়ালে দুয়ারে’ গানের মাধ্যমে প্রশংসিত হওয়া ঈশান এবার সুনিধি নায়কের সঙ্গে দ্বৈত কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেছেন। সুনিধি এর আগেও কোক স্টুডিও বাংলার নিয়মিত শিল্পী হিসেবে কাজ করেছেন এবং শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে ‘সন্ধ্যা তারা’ গানে ডুয়েট গেয়েছিলেন।

সাধারণত কোক স্টুডিওর গানগুলোর ভিডিও নির্ধারিত সেটে ধারণ করা হলেও, ‘পাতার বাঁশরি’র ক্ষেত্রে দেখা গেছে ভিন্নতা। গানের গল্পের সঙ্গে মিল রেখে এর ভিডিও ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের পানাম নগরে। পুরোনো দিনের স্থাপনা আর প্রাকৃতিক পরিবেশ ভিডিওটিতে এক আলাদা সৌন্দর্য যোগ করেছে।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয় ‘পাতার বাঁশরি’। ১২ ঘণ্টায় গানটি ভিউ পেয়েছে ২ লাখ ৭১ হাজার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

টানা তিনবার ধরতে ব্যর্থ হয়ে কৃষকের বেশে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

বাসা ভাড়া নিয়ে করেছিলেন মাদক ব্যবসা, স্বামী স্ত্রীসহ গ্রেপ্তার ৩

দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, সমালোচনার জবাব দিলেন ‘পোকার’ উদযাপনে

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১০

গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

১১

এইচএসসির রসায়ন পরীক্ষায় চারটি প্রশ্ন ভুলের অভিযোগ, যা বলছে বোর্ড

১২

আজ ২৬ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ২৬ জুলাই ২০২৬

১৪

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

১৫

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার 

১৬

বিশ্বকাপের সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুটি

১৭

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী

১৮

রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

১৯

খাল খনন শেষে অবশিষ্ট সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০