RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, সমালোচনার জবাব দিলেন ‘পোকার’ উদযাপনে

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফিরেই মাঠ ও মাঠের বাইরের আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। সান্তোসের ম্যাচ বাদ দিয়ে পোকার খেলায় মেতে ওঠার দায়ে ব্যাপক সমালোচনার শিকার হওয়া এই ফরোয়ার্ড প্রথম ম্যাচেই মাঠে নেমে জোড়া গোল করে জবাব দিলেন। শাপকোয়েন্সের বিপক্ষে সিরি’আ-র ম্যাচে তার শৈল্পিক ফুটবলে ভর করে হার এড়িয়েছে সান্তোস।

বিশ্বকাপের বিরতি শেষে ব্রাজিলে ফেরার পর সান্তোস যখন কোপা সুদামেরিকানায় গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছিল, নেইমার তখন ব্যস্ত ছিলেন পোকার টুর্নামেন্ট নিয়ে। বিষয়টি জানাজানি হতেই সমর্থক ও সংবাদমাধ্যমের কঠোর সমালোচনার মুখে পড়েন ৩৪ বছর বয়সী এই তারকা। তবে সমালোচনার সেই তেতো স্বাদকে মিষ্টি জয়ে রূপ দিতে বেশি সময় নিলেন না নেইমার।

ব্রাজিলিয়ান সিরি’আ-তে গত রাতে শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচে প্রথম গোল করে দলের ‘ডেডলক’ ভাঙেন তিনি। ডি-বক্সের ভেতর সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে চমৎকার এক শটে বল জালে জড়ান তিনি। গোল করার পর দৌড়ে গিয়ে তিনি ‘পোকার’ খেলার কার্ডের ভঙ্গি করে উদযাপন করেন, যা স্পষ্টতই তার সমালোচকদের প্রতি একটি ব্যঙ্গাত্মক বার্তা ছিল।

ম্যাচে একপর্যায়ে শাপকোয়েন্স ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলে সান্তোসের হারের শঙ্কা তৈরি হয়। কিন্তু শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন বার্সেলোনা ও পিএসজির এই সাবেক ফুটবলার। শেষ সময়ের গোলে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন তিনি।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর চোট ও ফিটনেস সমস্যার কারণে নেইমারকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল। সান্তোসের ক্লাব কর্তৃপক্ষ তাকে দলের বাইরে রেখে বিশেষ ফিটনেস প্রোগ্রামের সুযোগ দিয়েছিল। তবে ওই সময়ে পোকার খেলা নিয়ে বিতর্ক শুরু হলে নেইমার অনুশীলন মাঠ থেকে ভিডিও বার্তায় সমালোচকদের একহাত নেন।

নেইমার তার সমালোচকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে যাইনি কারণ আমি সবে অনুশীলন শুরু করেছিলাম। পরের দিন আমার ছুটি ছিল।’

সমালোচকদের ওপর বিরক্তি প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমি কি এখন অনুশীলন করতে পারি, নাকি তোমরা আমাকে সমালোচনা করতেই থাকবে? নিজের কাজে মন দাও।’

নেইমার সবসময়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন অথবা বিতর্ক তার পিছু ছাড়ে না। দীর্ঘ বিরতির পর সান্তোসের জার্সি গায়ে তার এই প্রত্যাবর্তন দলের জন্য যেমন স্বস্তির, তেমনি তার ব্যক্তিগত পারফরম্যান্স সমর্থকদের আশ্বস্ত করেছে। মাঠের বাইরের জীবন নিয়ে সমালোচনা থাকলেও, ফুটবলে যে তিনি এখনো দলের প্রধান শক্তি, সেটিই পোকার উদযাপনের মাধ্যমে বুঝিয়ে দিলেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

টানা তিনবার ধরতে ব্যর্থ হয়ে কৃষকের বেশে গিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলেন এএসআই

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

বাসা ভাড়া নিয়ে করেছিলেন মাদক ব্যবসা, স্বামী স্ত্রীসহ গ্রেপ্তার ৩

দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, সমালোচনার জবাব দিলেন ‘পোকার’ উদযাপনে

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

১০

এইচএসসির রসায়ন পরীক্ষায় চারটি প্রশ্ন ভুলের অভিযোগ, যা বলছে বোর্ড

১১

আজ ২৬ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৬ জুলাই ২০২৬

১৩

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

১৪

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার 

১৫

বিশ্বকাপের সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুটি

১৬

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী

১৭

রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

১৮

খাল খনন শেষে অবশিষ্ট সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

২০