RCTV Logo নাটোর প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার 

ছবিঃ আরসিটিভি

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকালে শহরের কানাইখালী এলাকায় ১১ দলীয় জোট নাটোর জেলা শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মঈন উদ্দীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হাসাইন আহমদ মেহেদী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম হাসান রনি।

নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ, জুলাই শহীদ মিকদাদ হাসান খান আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হাসান খান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইউনুস আলী, জয়েন্ট  সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম এবং খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান।

বক্তারা বর্তমান সরকারের প্রতি দ্রুত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে এবং দেশের মানুষ তা কখনো মেনে নেবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার 

বিশ্বকাপের সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুটি

রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী

রংপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

খাল খনন শেষে অবশিষ্ট সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

‘পাতার বাঁশরী’ বাজতে যাচ্ছে কোক স্টুডিও বাংলায়

লাল শাড়িতে তটিনীর চোখ জুড়ানো রূপ

১০

বিতর্কের অবসান : রিয়াল মাদ্রিদে রদ্রির এক পা

১১

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১২

বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৪

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

১৫

‎আদিতমারীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

১৬

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৭

বিনামূল্যে প্রোফাইল ভেরিফাই করার সুযোগ দিচ্ছে ফেসবুক

১৮

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী

১৯

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩

২০