RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটেনি এখনো কাটেনি আর্জেন্টাইন ফুটবলারদের। এর মধ্যেই অবসরের ঘোষণা দিয়েছেন দীর্ঘদিন দলটির হয়ে খেলা নিকোলাস ওটামেন্ডি। এবার অবসরের ইঙ্গিত দিলেন বিশ্বকাপে আলোচিত-সমালোচিত তারকা লিয়ান্দ্রো পারেদেসও। খবর টিওয়াইসি স্পোর্টসের।

বোকা জুনিয়র্সের হয়ে ও’হিগিন্সকে ১-০ গোলে হারানোর পর বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যমের মুখোমুখি হন পারেদেস। সাক্ষাৎকারে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা, নিজের চোট এবং আর্জেন্টিনা জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

বিশ্বকাপের শেষদিকে পাঁজরের চোট নিয়ে খেলতে হয়েছে জানিয়ে পারেদেস বলেন, ‘প্রথম কয়েকদিন পরিস্থিতি বেশ জটিল ছিল। তীব্র ব্যথা অনুভব করেছি, বিশেষ করে মিশরের বিপক্ষে ম্যাচের পর। তবে চিকিৎসক ও ট্রমাটোলজিস্টদের সহায়তায় ব্যথা নিয়ন্ত্রণে রেখে যতটা সম্ভব খেলতে পেরেছি। এখন আমি অনেকটাই সুস্থ।’

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ওঠা নানা ষড়যন্ত্র তত্ত্বও উড়িয়ে দেন এই মিডফিল্ডার, ‘শোনা কথাগুলো যদি বিশ্বাস করি, তাহলে তো পাগল হয়ে যেতে হবে। বিশ্বকাপের আগে, চলাকালীন ও পরে অনেক কিছুই বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা দুর্দান্ত একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই প্রাপ্য চ্যাম্পিয়ন।’

তিনি আরও বলেন, গত আট বছরে দলের অর্জন নিয়ে গর্বিত হলেও ফাইনালে হারার কষ্ট দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। পারেদেসের ভাষ্য, ‘এটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করেছি, কিন্তু বিশ্বকাপ ফাইনাল হারার যন্ত্রণা সহজে যাবে না। আমরা আবারও খুব কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারিনি।’

পারেদেসের মতে, এই দলের সবচেয়ে বড় অর্জন ছিল দেশের মানুষের হৃদয় জয় করা, ‘মানুষ নিজেদের আমাদের মধ্যে দেখতে পেরেছে। সেটাই সবচেয়ে বড় তৃপ্তি। এত দীর্ঘ সময় ধরে যে মান ধরে রেখেছি, সেটাও সহজ নয়।’

তবে সবচেয়ে বড় চমক আসে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে। লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পারেদেস জানান, শুধু তাদের নয়, নিজের ভবিষ্যৎ নিয়েও তিনি নিশ্চিত নন। পারেদেস বলেন, ‘অনেকের জন্যই জাতীয় দলে চালিয়ে যাওয়া কঠিন সিদ্ধান্ত হবে। এটি ছিল অসাধারণ একটি অধ্যায়। এই মান ধরে রাখা খুব কঠিন হবে। আমাদের অনেক কিছু বিবেচনা করতে হবে এবং কোচের সঙ্গে আলোচনা করে শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি নিজেও জানি না কী করব। আগে সবকিছু হজম করতে হবে, ভালোভাবে ভাবতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০