RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক এবং তার স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দা দম্পতির ঘরে আসছে পুত্র সন্তান। এরই মধ্যে সন্তানের নাম ঠিক করে রেখেছেন ‘কেনদ্রিক’। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বুধবার (২২ জুলাই) ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত এক বর্ণাঢ্য বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথমবারের মতো সন্তানের নাম প্রকাশ করেন তারা। আকাশি ও সাদা ফুলের সাজসজ্জায় সজ্জিত অনুষ্ঠানে নজরকাড়াভাবে প্রদর্শন করা হয় হবু সন্তানের নাম।

এই আয়োজনের মধ্য দিয়ে বাবা-মা হওয়ার অপেক্ষার আনন্দ ও প্রস্তুতির একটি আবেগঘন মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এনদ্রিক ও গ্যাব্রিয়েলি।

‘কেনদ্রিক’ নামটি প্রকাশের পর থেকেই ফুটবলপ্রেমী ও পপ সংস্কৃতির অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ নামটি শুনলেই অনেকের মনে আসে বিশ্বখ্যাত মার্কিন র‌্যাপার কেনদ্রিক লামারের কথা। ২৭টি গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী বিশ্বজুড়ে অন্যতম প্রভাবশালী সংগীত তারকা হিসেবে পরিচিত।

তবে এনদ্রিক কিংবা গ্যাব্রিয়েলি কেউই এখনও জানাননি, তাদের সন্তানের নামটি র‌্যাপার কেনদ্রিক লামারকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছে কি না। তবুও ক্রীড়া ও হিপ-হপ সংস্কৃতির এই সম্ভাব্য সংযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

এর আগে চলতি বছরের শুরুতে এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে প্রথম সন্তানের আগমনের সুখবর জানান গ্যাব্রিয়েলি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এখন আমরা পাঁচজন’- যেখানে তিনি নিজে, এনদ্রিক, তাদের পোষা দুটি কুকুর এবং গর্ভের সন্তানকে একসঙ্গে উল্লেখ করেছিলেন। পরে তারা নিশ্চিত করেন যে তাদের ঘরে একটি পুত্রসন্তান আসছে। তবে বেবি শাওয়ারের আগে পর্যন্ত সন্তানের নাম গোপনই রেখেছিলেন এই দম্পতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০