RCTV Logo বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

ছবিঃ সংগৃহীত

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’-এর বহুকাঙ্ক্ষিত প্রথম ট্রেলার। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর দীর্ঘ সাত বছর পর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) তিনটি ফেজ জুড়ে ছড়িয়ে থাকা গল্পের চূড়ান্ত পরিণতি দেখতে পাওয়া যাবে এই চলচ্চিত্রে।

পরিচালনায় ফের ফিরে এসেছেন বিখ্যাত ‘রুসো ভ্রাতৃদ্বয়’। আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

‘এন্ডগেম’-এ আয়রন ম্যান হিসেবে বিদায় নেওয়ার পর রবার্ট ডাউনি জুনিয়র আবারও মার্ভেলে প্রত্যাবর্তন করছেন। তবে এবার তিনি কোনো নায়ক নন, বরং মূল খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে অভিনয় করছেন

অন্য কোনো মহাবিশ্বের আয়রন ম্যানের রূপ ধারণ করেই তার এই আগমন বলে ধারণা করা হচ্ছে। এই ছবির মাধ্যমে ক্রিস ইভান্স পুনরায় ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে ফিরছেন। এ ছাড়া ‘এক্স-মেন’ সিরিজের মূল চরিত্রগুলো—যেমন প্রফেসর জেভিয়ার, ম্যাগনেটো, মিস্টিক ও সাইক্লপসও আনুষ্ঠানিকভাবে অ্যাভেঞ্জার্স ইউনিভার্সে যুক্ত হচ্ছে।

সিনেমাটিতে এমসিইউ-এর পুরনো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও ‘থান্ডারবোল্টস’ দল দুইটিকেও মাল্টিভার্স বা বহু-মহাবিশ্ব রক্ষায় অ্যাভেঞ্জার্সদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে।

ক্রিস হেমসওয়ার্থ (থর), পল রাড, টম হিডলস্টন ও পেদ্রো পাস্কালসহ একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। সিনেমাটিকে ঘিরে দর্শকদের উত্তেজনা বাড়াতে ইতিমধ্যে বেশ কয়েকটি ঝলক বা টিজার প্রকাশ করা হয়েছিল। ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ মুক্তির ঠিক এক বছর পর ছবিটির পরবর্তী পর্ব ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ার্স’ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ডিজনি ও মার্ভেলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০