RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১:৩৮ অপরাহ্ন

স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানা যাবে আজ

ছবিঃ সংগৃহীত

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি ঠিক করতে বৈঠকে বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাঠপর্যায়ের সার্বিক অবস্থা পর্যালোচনা ও ডিসিদের সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন তারিখ চূড়ান্ত করা হবে। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। সোমবা রাতের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বৈরী আবহাওয়া ও ভয়াবহ বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি এবং চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় মাদরাসা ও কারিগরি বোর্ডের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়।

তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি পরীক্ষা চলছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, চট্টগ্রাম অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হবে। এরপর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরো জানান, কবে থেকে পরীক্ষা শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তবে দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষা নেওয়ার লক্ষ্য রয়েছে। সোমবার রাতের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০