RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত। বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানোর কারণে এর মান ভালো হয়। এ মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশটির পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত। আমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণগত মান অনেক উন্নত হয়।

বুধবার (১৫ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শন করেন শিবরাজ সিং চৌহান। এ সময় তিনি রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, মাঠে উৎপাদিত পাটের মান পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় কৃষকদের কাছ থেকে পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও শোনেন তিনি। পাটের উপযুক্ত দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভারতীয় এই মন্ত্রী।

তিনি আরও জানান, চমকপ্রদ খবর হলো, এবার পশ্চিমবঙ্গই হয়ে উঠবে সমগ্র পূর্ব ভারতের বীজ উৎপাদনের মূল হাব ৷ আগে অন্ধ্রপ্রদেশ বা পঞ্জাব থেকে পাট, ভুট্টা ও আলুর বীজ আনতে হতো ৷ এখন এই রাজ্যেই হাইব্রিড বীজ উৎপাদিত হবে ৷ চুঁচুড়া রাইস রিসার্চ স্টেশনটিকেও সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন মেসি

গাইবান্ধায় ছেলের নির্মম মারপিটে বৃদ্ধা মা -বোন গুরুত্বর আহত- থানায় অভিযোগ!

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

আন্তর্জাতিক মানের হোটেল ও দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের মেগা উদ্যোগ

আজ এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পঞ্চগড় মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, সঙ্গে মিলল চিরকুট

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১০

বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হারকমের শ্রমিকদের বিক্ষোভ

১১

বিরলে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

১৩

গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৪

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

১৫

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার খুলছে

১৭

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

মেসিকে নিয়ে ‘চিন্তিত’ ইংল্যান্ড কোচ

১৯

প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ ও পায়েল

২০