RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ২:৫২ অপরাহ্ন

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার খুলছে

ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে বান্দরবান জেলার সব পর্যটন কেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বন্যা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

জেলা প্রশাসক জানান, টানা বর্ষণের পর সৃষ্ট বন্যার পানি ইতোমধ্যে নেমে গেছে। একই সঙ্গে সাঙ্গু ও মাতামুহুরী নদীর উজানেও বৃষ্টিপাত কমে আসায় সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপদ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বান্দরবানের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন কেন্দ্রগুলো চালু হলে পর্যটকদের আগমন বাড়বে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও গতি পাবে।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন তিন দফায় ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও পর্যটনের দুয়ার খুলে দেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন মেসি

গাইবান্ধায় ছেলের নির্মম মারপিটে বৃদ্ধা মা -বোন গুরুত্বর আহত- থানায় অভিযোগ!

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

আন্তর্জাতিক মানের হোটেল ও দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের মেগা উদ্যোগ

আজ এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে : শিক্ষামন্ত্রী

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পঞ্চগড় মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, সঙ্গে মিলল চিরকুট

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১০

বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হারকমের শ্রমিকদের বিক্ষোভ

১১

বিরলে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

১৩

গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৪

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

১৫

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বৃহস্পতিবার খুলছে

১৭

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

মেসিকে নিয়ে ‘চিন্তিত’ ইংল্যান্ড কোচ

১৯

প্রথমবার জুটি বাঁধলেন আরিফিন শুভ ও পায়েল

২০