RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে নারী-শিশু সহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিয়ে যায় বিএসএফ

ছবিঃ আরসিটিভি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

আজ  শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৩৪ এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে পুশইনের চেষ্টার ঘটনা ঘটে।

বিজিবির ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিপাড়া সীমান্তের ভারতের অভ্যন্তরে নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শনিবার ভোরে শিশু সহ মোট ১৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এসময় বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবির  অবস্থানের মুখে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। তবে স্থানীয়দের দাবী বিজিবির টহল যেন আরও জোরদার করা হয়৷

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনের কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ছিল। দায়িত্বরত বিজিবি সদস্যদের তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তির অবস্থান বা চলাচল নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

নাটোরে পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

প্রাথমিকে দেশ সেরা হলেন নীলফামারীর দুই শিক্ষক 

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে নারী-শিশু সহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিয়ে যায় বিএসএফ

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

রংপুর দখলের কথা বললে আমরা কলকাতা দখল করব

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

রেশন সুবিধা পেতে যাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা, অর্থ বিভাগকে নির্দেশনা

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী

১০

বিয়ের আড়াই মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

১২

‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

১৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

১৪

গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

১৫

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার, পলাতক ১

১৬

বুড়িমারী সীমান্তে বিজিবির বাধায় ৩ নারীকে পুশইন ব্যর্থ, একই রাতে চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন আরও ৬ জন

১৭

এক মাস ২২ দিনের বিরতি শেষে মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন ‎

১৮

গাইবান্ধায় বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা চালক নিহত

১৯

১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

২০