RCTV Logo নাটোর প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

নাটোরে পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

গ্রাফিক্সঃ আরসিটিভি

নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত ফাতেমা পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

নাটোরে পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

প্রাথমিকে দেশ সেরা হলেন নীলফামারীর দুই শিক্ষক 

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে নারী-শিশু সহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিয়ে যায় বিএসএফ

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

রংপুর দখলের কথা বললে আমরা কলকাতা দখল করব

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

রেশন সুবিধা পেতে যাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা, অর্থ বিভাগকে নির্দেশনা

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী

১০

বিয়ের আড়াই মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

১২

‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

১৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

১৪

গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

১৫

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার, পলাতক ১

১৬

বুড়িমারী সীমান্তে বিজিবির বাধায় ৩ নারীকে পুশইন ব্যর্থ, একই রাতে চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন আরও ৬ জন

১৭

এক মাস ২২ দিনের বিরতি শেষে মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন ‎

১৮

গাইবান্ধায় বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা চালক নিহত

১৯

১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

২০