RCTV Logo স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

ছবিঃ সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে ভাটা পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে উল্টো।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও ছন্দে কমে যাওয়ার বিপরীতে আরো দুরন্ত তিনি।

বিশ্বাস না হলে এবারের বিশ্বকাপের পারফরম্যান্সে চোখ বুলালেই বুঝতে পারবেন। ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। যা একক বিশ্বকাপে ৩৯ বছর বয়সী তারকার সর্বোচ্চ।

আগের রেকর্ডটি ছিল ২০২২ বিশ্বকাপে, ৭ গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

মেসির অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ হয়েই লিওনেল স্কালোনির মত, মেসি যত দিন খেলবে, তত দিন বিশ্বের সেরা ফুটবলার থাকবে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মেসির ফর্ম আমাকে বিন্দুমাত্র অবাক করে না। যারা ওকে চেনে না, তারা হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে এই পর্যায়ে  খেলতে পারবে না।

এর আগে আমি বহুবার বলেছি— ও যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে। কোচ বলেই এ কথা বলছি না। মনেপ্রাণে এটা বিশ্বাস করি।’

সেরাটা দেওয়ার সময় মেসি যন্ত্রের মতো কাজ করে বলে জানান স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘লিও সব ম্যাচেই কমবেশি একই রকম দৌড়াচ্ছে।

ফিটনেস কোচের সঙ্গে সে কঠোর পরিশ্রম করেছে। তার ফলও পাচ্ছে। একটা বিষয় পরিষ্কার, সে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে। আর যখন নিজের সেরাটা দেয় এবং বুঝতে পারে সুযোগ তৈরি করতে পারছে, তখন সে একটা যন্ত্রের মতো কাজ করে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

রেশন সুবিধা পেতে যাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা, অর্থ বিভাগকে নির্দেশনা

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী

বিয়ের আড়াই মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার, পলাতক ১

১০

বুড়িমারী সীমান্তে বিজিবির বাধায় ৩ নারীকে পুশইন ব্যর্থ, একই রাতে চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন আরও ৬ জন

১১

এক মাস ২২ দিনের বিরতি শেষে মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন ‎

১২

গাইবান্ধায় বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা চালক নিহত

১৩

১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১৪

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

১৫

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৬

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

১৭

দাম নিয়ে হতাশ নীলফামারীর আখ চাষিরা

১৮

আজ ১১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১১ জুলাই ২০২৬

২০