RCTV Logo ‎দিনাজপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৪:০০ অপরাহ্ন

এক মাস ২২ দিনের বিরতি শেষে মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন ‎

ছবিঃ আরসিটিভি

দীর্ঘ এক মাস ২২ দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট খনি। ১১ জুলাই শনিবার সকাল থেকে খনির ভূগর্ভে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। এতে খনির উৎপাদন স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্টদের মধ্যে।

‎মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) সূত্র জানায়, পাথর উত্তোলনে ব্যবহৃত প্রধান বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। প্রয়োজনীয় বিস্ফোরক আমদানি ও খনিতে পৌঁছানোর পর শনিবার থেকে পুনরায় উৎপাদন শুরু করা হয়েছে।

‎এমজিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন জানান, বর্তমানে ৮৮ টন অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে, যা দিয়ে প্রায় আড়াই মাস উৎপাদন চালিয়ে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি আরও ৩০০ টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো সরবরাহ করা হবে।
‎খনি সংশ্লিষ্টরা জানান, সময়মতো বিস্ফোরক সরবরাহ না পাওয়ায় অতীতেও একাধিকবার উৎপাদন ব্যাহত হয়েছে। ২০২২ ও ২০২৫ সাল ছাড়াও ২০১৪, ২০১৫ এবং ২০১৮ সালেও একই কারণে পাথর উত্তোলন বন্ধ রাখতে হয়েছিল।

‎উল্লেখ্য, দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি হিসেবে পরিচিত মধ্যপাড়া গ্রানাইট খনি ২০০৭ সালের ২৫ মে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। বর্তমানে তিন শিফটে প্রায় ৭০০ শ্রমিক এখানে কাজ করছেন। ২০২১ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে ছয় বছরের চুক্তির আওতায় প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার, পলাতক ১

বুড়িমারী সীমান্তে বিজিবির বাধায় ৩ নারীকে পুশইন ব্যর্থ, একই রাতে চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন আরও ৬ জন

এক মাস ২২ দিনের বিরতি শেষে মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন ‎

গাইবান্ধায় বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা চালক নিহত

১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

১০

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১১

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

১২

দাম নিয়ে হতাশ নীলফামারীর আখ চাষিরা

১৩

আজ ১১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ১১ জুলাই ২০২৬

১৫

‎তিস্তার পানি ওঠানামায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠায় লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ

১৬

গলা পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা

১৭

নামাজের সময়সূচি – ১০ জুলাই ২০২৬

১৮

আজ ১০ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

৪ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম, সন্ধান চায় পরিবার

২০