RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

বুড়িমারী সীমান্তে বিজিবির বাধায় ৩ নারীকে পুশইন ব্যর্থ, একই রাতে চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন আরও ৬ জন

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিজিবি ব্যর্থ করে দিয়েছে। তবে একই সীমান্ত দিয়ে মধ্যরাতে আরও ছয়জনকে পুশইন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে তিনজনকে স্থানীয়রা আটক করলেও বাকি তিনজন বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে যান বলে অভিযোগ রয়েছে।

বিজিবি জানায়, শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট দিয়ে তিনজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদল তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে তাদের অনুপ্রবেশ ঠেকিয়ে দেয়।

বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে বিজিবি জানিয়েছে।

তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে কথা বলে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সূত্র জানায়, একই সীমান্তের বামনদল এলাকা দিয়ে মধ্যরাতে আরও ছয়জনকে বাংলাদেশে পুশইন করা হয়। তারা বিজিবি ও স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বুড়িমারী রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানে স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, মধ্যরাতে বিএসএফ তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়েছে। নিজেদের বাংলাদেশি পরিচয় দিয়ে তারা কান্নাকাটি ও আকুতি জানান। পরে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনে উঠে তারা বাংলাদেশের অভ্যন্তরে চলে যান।

বুড়িমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সাদিকুল ইসলাম বলেন, “মধ্যরাতে পুশইনের খবর পেয়ে স্থানীয়রা তিনজনকে আটক করেন। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় এবং বিজিবি তাদের সীমান্তের শূন্যরেখায় ফিরিয়ে দেয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গে থাকা আরও তিনজন বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন।”

তবে স্থানীয়দের দাবি করা ছয়জনের পুশইনের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগ ও সতর্কতা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর দখলের কথা বললে আমরা কলকাতা দখল করব

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

রেশন সুবিধা পেতে যাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা, অর্থ বিভাগকে নির্দেশনা

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী

বিয়ের আড়াই মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

১০

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার, পলাতক ১

১১

বুড়িমারী সীমান্তে বিজিবির বাধায় ৩ নারীকে পুশইন ব্যর্থ, একই রাতে চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন আরও ৬ জন

১২

এক মাস ২২ দিনের বিরতি শেষে মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন ‎

১৩

গাইবান্ধায় বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা চালক নিহত

১৪

১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

১৫

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

১৬

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১৭

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

১৮

দাম নিয়ে হতাশ নীলফামারীর আখ চাষিরা

১৯

আজ ১১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০