RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

ছবিঃ আরসিটিভি

দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বৃহৎ উদ্যোগ গ্রহণ করলেও সেই তালিকা থেকে বাদ পড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান সরকারি প্রতিষ্ঠানটি তালিকায় স্থান না পাওয়ায় স্থানীয় বাসিন্দা, রোগী ও স্বজনদের মধ্যে হতাশা, ক্ষোভ ও বঞ্চনার অনুভূতি সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের গত ৬ জুলাই জারি করা এক পত্রে দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং জনবল সৃষ্টির প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রকাশিত তালিকায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম থাকলেও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে রোগীর তুলনায় শয্যা, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকটে ভুগছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকা থেকে শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। শয্যা সংকটের কারণে অনেক সময় রোগীদের মেঝে কিংবা বারান্দায় অবস্থান করতে হয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাদের ঠাকুরগাঁও, রংপুর বা দিনাজপুরে পাঠানো হয়, যা দরিদ্র মানুষের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে।
চিকিৎসা নিতে আসা ভোমরাদহ ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাদের বলেন, “আমরা গ্রাম থেকে অনেক কষ্ট করে হাসপাতালে আসি। রোগীর তুলনায় এখানে সুযোগ-সুবিধা খুবই সীমিত। সরকার যখন অন্য উপজেলাগুলোকে ১০১ শয্যায় উন্নীত করছে, তখন পীরগঞ্জকে বাদ দেওয়াটা আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক।”
শিশু রোগী নিয়ে হাসপাতালে আসা গৃহিণী নাসিমা বেগম বলেন, “আমার শিশুকে নিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবা বাড়ানো হলে সাধারণ মানুষের এত ভোগান্তি হতো না। আমরা চাই পীরগঞ্জকেও দ্রুত এই প্রকল্পের আওতায় আনা হোক।”
হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কলেজশিক্ষার্থী রাকিব হাসান বলেন, “পীরগঞ্জের জনসংখ্যা ও রোগীর চাপ বিবেচনায় হাসপাতালটির পরিসর বাড়ানো জরুরি। পাশের উপজেলার হাসপাতালগুলো উন্নীত হচ্ছে, অথচ আমাদের উপজেলার মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।”
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, পীরগঞ্জ উপজেলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানকার স্বাস্থ্যসেবার ওপর আশপাশের বিভিন্ন এলাকার মানুষও নির্ভরশীল। তাই হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং শয্যা সংখ্যা বৃদ্ধি এখন সময়ের দাবি।
তাদের ভাষ্য, সরকারের স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে প্রকৃত প্রয়োজন, জনসংখ্যা এবং রোগীর চাপ বিবেচনায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে তালিকার বাইরে রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। অন্যথায় এ অঞ্চলের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকেই যাবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণের আওতায় অন্তর্ভুক্ত করবে। এতে প্রায় তিন লাখ মানুষের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়ন আরও বেগবান হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

দাম নিয়ে হতাশ নীলফামারীর আখ চাষিরা

আজ ১১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১১ জুলাই ২০২৬

‎তিস্তার পানি ওঠানামায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠায় লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ

গলা পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা

নামাজের সময়সূচি – ১০ জুলাই ২০২৬

১০

আজ ১০ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১১

৪ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম, সন্ধান চায় পরিবার

১২

রংপুরে ৭ মাসে ১১ ইটভাটা বন্ধ, জরিমানা ২৪ লাখ টাকা

১৩

রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা

১৪

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ৭৪৭

১৫

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

১৬

লালমনিরহাটে সবুজ সেবার লক্ষাধিক খেজুর বীজ বপন কর্মসূচির উদ্বোধন

১৭

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

১৮

গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

১৯

শিক্ষার্থীদের খাবার পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও 

২০