RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ২:১৬ অপরাহ্ন

গাইবান্ধায় বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা চালক নিহত

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় আমির হোসেন (৪২) নামের এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল (কামারপাড়া) জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে তরফ কামাল এলাকায় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুরগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আমির হোসেন কেবিনের ভেতরেই চেপে গিয়ে করুণ মৃত্যুবরণ করেন।

ভোররাতে দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও হাইওয়ে পুলিশ রেকার দিয়ে গাড়ি দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার, পলাতক ১

বুড়িমারী সীমান্তে বিজিবির বাধায় ৩ নারীকে পুশইন ব্যর্থ, একই রাতে চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন আরও ৬ জন

এক মাস ২২ দিনের বিরতি শেষে মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন ‎

গাইবান্ধায় বাসের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা চালক নিহত

১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

১০

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১১

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

১২

দাম নিয়ে হতাশ নীলফামারীর আখ চাষিরা

১৩

আজ ১১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ১১ জুলাই ২০২৬

১৫

‎তিস্তার পানি ওঠানামায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠায় লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ

১৬

গলা পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা

১৭

নামাজের সময়সূচি – ১০ জুলাই ২০২৬

১৮

আজ ১০ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

৪ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম, সন্ধান চায় পরিবার

২০