RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৪:২১ অপরাহ্ন

পার্কিং চার্জ কমানোর দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও, প্রধান ফটকে বিক্ষোভ

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুকের বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালক ও শ্রমিকরা। পরে পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে শতাধিক চালক ও শ্রমিক সৈয়দপুর পৌরসভা ঘেরাও করে প্রধান ফটকের সামনে বিক্ষোভে অংশ নেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ইজিবাইক, ভ্যান ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই পৌরসভা কর্তৃপক্ষ বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকা নির্ধারণ করায় তারা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন।

তাদের অভিযোগ, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ এক হাজার টাকা হলেও শুধু সৈয়দপুর পৌরসভায় দুই হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক এবং স্বল্প আয়ের চালকদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দুই হাজার টাকা পার্কিং চার্জ পরিশোধ করা অধিকাংশ চালকের পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বার্ষিক পার্কিং চার্জ এক হাজার টাকায় পুনর্নির্ধারণের দাবি জানান তারা।

তারা আরও বলেন, দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

স্মারকলিপি গ্রহণের পর পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে শ্রমিকরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাশরাফি-রুবেলের রেকর্ড ভেঙে নাহিদ রানার নতুন ইতিহাস

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, তবুও প্রিয় দলের পাশে তারকারা

সীমান্ত সুরক্ষায় ডিমলায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাতভর হামলা রুশ বাহিনীর, ১১ জন নিহত

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন

প্রিয় দল হারলে মন ভালো করার ৭ উপায়

পার্কিং চার্জ কমানোর দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও, প্রধান ফটকে বিক্ষোভ

বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

১০

কথা বলতে গিয়ে বারবার ফুঁপিয়ে কাঁদছিলেন কাসেমিরো

১১

নাটোরে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

১২

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৩

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

১৫

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

১৬

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭

মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম

১৮

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

১৯

‎দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

২০