RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

ছবিঃ আরসিটিভি

‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি, বাহাদুর বাজার উপশাখা।

রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক দিনাজপুর জেলা শাখার এজিএম মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, দেশের ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। পূবালী ব্যাংকের এ উদ্যোগ সাধারণ মানুষ, বিশেষ করে কৃষিনির্ভর এলাকার বাসিন্দাদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, কিউআর কোড ও মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই নিরাপদে লেনদেন করা সম্ভব, যা সময় সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমাবে।

তিনি আরও বলেন, পূবালী ব্যাংক সবসময় নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কাজ করছে। এই তিন দিনের ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে-কলমে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হবে, যাতে তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও বেশি অভ্যস্ত হয়ে উঠতে পারেন।

সভাপতির বক্তব্যে বাহাদুর বাজার উপশাখার ব্যবস্থাপক মোছা. জাকিয়া সুলতানা বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই পূবালী ব্যাংকের লক্ষ্য। ক্যাম্পেইন চলাকালে সম্পূর্ণ বিনামূল্যে ক্যাশলেস অ্যাকাউন্ট খোলা, ব্যাংকিং অ্যাপ চালু করা এবং ডিজিটাল লেনদেন-সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, প্রতিটি দোকান ও বাজারে ক্যাশলেস লেনদেনের বিস্তার ঘটিয়ে একটি স্মার্ট আর্থিক ব্যবস্থা গড়ে তোলাই তাদের উদ্দেশ্য।

তিন দিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দিনাজপুরে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় হবে এবং স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম আধুনিক ও গতিশীল হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

নাটোরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

মানবিক সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম 

সাঘাটায় বাজারের রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে অভিযোগ 

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

১০

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

১১

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

১২

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

১৩

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৫

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

১৬

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১৭

আজ আমির খানের বিয়ে

১৮

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

১৯

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

২০