RCTV Logo ‎দিনাজপুর প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ভোগনগর দিস্তাপাড়া বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

‎৫ জুলাই রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

‎এ সময় উপস্থিত ছিলেন ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এ কে এম মো. জাকারিয়া জাকির, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রেজাউল করিম মনি, উপজেলা বিএনপির সদস্য মো. দুলাল হোসেন এবং ৮নং ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
‎এছাড়াও অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মহল্লাবাসী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় এটি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক চেতনা বিকাশের অন্যতম কেন্দ্র। তারা নির্ধারিত সময়ের মধ্যে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

‎অনুষ্ঠান শেষে মসজিদের সফল নির্মাণ ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

মানবিক সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম 

সাঘাটায় বাজারের রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে অভিযোগ 

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১০

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

১১

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১২

আজ আমির খানের বিয়ে

১৩

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

১৪

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

১৫

নাটোরে ৩৫ ফুট কালী প্রতিমাকে ঘিরে তিন দিনের ঐতিহ্যবাহী পূজা ও মেলা 

১৬

মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

আজ ০৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০৫ জুলাই ২০২৬

১৯

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

২০