RCTV Logo স্পোর্টস ডেস্ক
৫ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

ছবিঃ সংগৃহীত

শনিবার (৪ জুলাই) অনুশীলনে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশে আবারও জায়গা পেয়েছেন গাব্রিয়েল মার্টিনেল্লি। এতে জোরালো ইঙ্গিত মিলেছে, আজ (রোববার) রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে লুকাস পাকেতার পরিবর্তে আর্সেনালের এই ফরোয়ার্ডকে প্রথম একাদশে দেখা যেতে পারে। নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

শুক্রবার ও শনিবারের অনুশীলনের বেশিরভাগ সময়ই মার্টিনেল্লিকে মূল একাদশে রেখেই পরিকল্পনা সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ম্যাচের আগে টিম মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে রয়েছেন— আলিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালায়েস, কাসেমিরো, রায়ান, মাথিউস কুনিয়া, গাব্রিয়েল মার্টিনেল্লি ও ভিনিসিয়ুস জুনিয়র।

যদিও মার্টিনেল্লি স্বভাবতই একজন ফরোয়ার্ড, তবু ব্রাজিলের বল দখলে থাকার সময় তাকে বাম প্রান্ত থেকে ভেতরের দিকে নেমে খেলতে দেখা যেতে পারে।

দলে এই পরিবর্তনের মূল কারণ লুকাস পাকেতার চোট। বাম উরুতে চোট পাওয়ায় তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি, তবে চলতি বিশ্বকাপে তার আর মাঠে নামার সম্ভাবনা খুবই কম। জাপানের বিপক্ষে ম্যাচে যে একাদশ খেলেছিল, পাকেতা ছাড়া সেই দলের অন্য সবাইকে অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে আনচেলত্তির।

অন্যদিকে, ইনজুরির কারণে নরওয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না রাফিনহা। তবে ব্রাজিলের মেডিকেল বিভাগের আশা, সেলেসাওরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে তাকে পরবর্তী ম্যাচের আগেই পুরোপুরি ফিট করে তোলা সম্ভব হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

মানবিক সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম 

সাঘাটায় বাজারের রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে অভিযোগ 

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১০

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

১১

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১২

আজ আমির খানের বিয়ে

১৩

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

১৪

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

১৫

নাটোরে ৩৫ ফুট কালী প্রতিমাকে ঘিরে তিন দিনের ঐতিহ্যবাহী পূজা ও মেলা 

১৬

মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

আজ ০৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০৫ জুলাই ২০২৬

১৯

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

২০