RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ মিছিল

ছবিঃ আরসিটিভি

জুলাই সনদ  ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় বক্তারা দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে এ সনদের বাস্তবায়ন জরুরি। কিন্তু সরকার গণঅভ্যুত্থানে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বেইমানি করছে। তারা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে টালবাহানা করছে। অবিলম্বে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির  সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন ও বিডিপি পঞ্চগড়ের সভাপতি মোহাম্মদ মাসুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ মিছিল

প্রতারণার শিকার সেই শিক্ষার্থীরা পেলো এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

দিনাজপুরে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় ইয়াবা সেবনের সময় ২ মাদকসেবী গ্রেফতার

ওপেনিংয়েই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা

রাতের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

১০

‘১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে’

১১

খামার গড়ে নানামুখী আয়ে স্বাবলম্বী শিক্ষিত বেকার যুবক তানজিমুল

১২

নাটোরে ৮ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ: অভিযুক্ত অফিস সহকারী গ্রেফতার

১৩

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

১৪

সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা

১৫

চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া

১৬

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১৭

নাটোরে নলডাঙ্গায় নজরুল বর্ষ পালন উপলক্ষে পুরস্কার বিতরণ

১৮

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

১৯

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

২০