পরীক্ষামূলক
LIVE TV

নাটোরে নলডাঙ্গায় নজরুল বর্ষ পালন উপলক্ষে পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঘোষিত নজরুল বর্ষ পালন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার দ উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি ও নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নুসহ উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমির কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন