RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

খামার গড়ে নানামুখী আয়ে স্বাবলম্বী শিক্ষিত বেকার যুবক তানজিমুল

ছবিঃ আরসিটিভি

লেখাপড়া শিখে কাংখিত লক্ষ্যে পৌছতে না পারলেও মানুষের জীবনটি যে একেবারেই বৃথা নয়, তা প্রমাণ করেছে দিনাজপুরের বিরল উপজেলার যুবক তানজিমুল ইসলাম। কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর সৃষ্টিশীল মানসিকতা মানুষকে শেষ পর্যন্ত সাফল্যের দ্বারপ্রান্তে পৌছে দিতে পারে-তারই স্বাক্ষর রেখেছে গ্রামের এই যুবক। একই খামারে সৃষ্টি করেছেন নানামুখী আয়ের পথ, লেখাপড়া করে নিজে সরকারী চাকুরী না পেলেও সৃষ্টি করেছেন বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ।

দিনাজপুরের বিরল উপজেলার রামপুর গ্রামের তানজিমুল ইসলাম। ইচ্ছা ছিলো লেখাপড়া শিখে সরকারী ভালো একটি চাকুরী করার। কিন্তু লেখাপড়া শেষ করলেও ভাগ্যে জোটেনি সরকারী চাকুরী। শেষ পর্যন্ত আত্মপ্রত্যয়ী হন নিজে কিছু করার। নিজের বাড়ীর পাশে গড়ে তোলেন দুগ্ধ খামার। সেই খামার করেই বসে থাকেন নি তিনি। খামারে পালিত গরুর গোবর দিয়েই গড়ে তোলেন গোবর, কেঁচো আর বর্জ্র পদার্থ দিয়ে ভার্মি কম্পোস্ট সার।

তানজিমুল ইসলাম জানান, দুগ্ধ খামারের পাশাপাশি এই সার বিক্রি করে অনেক আয় হচ্ছে তার।

লেখাপড়া শিখে নিজে একসময় বেকার থাকলেও এই খামার গড়ে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তিনি। তার খামারে কাজ করে জীবিকার পথ পেয়েছেন অনেকেই।

শিক্ষিত যুবক তানজিমুল ইসলাম একজন সফল উদ্যোক্তা। তার খামারে দুগ্ধ উৎপাদনের পাশাপাশি গরুর গোবর, খামারে উচ্ছিষ্ট আর কেঁচো দিয়ে সার তৈরী করছেন তিনি। কৃষি জমির উর্বরতা ও ফসলের উৎপাদন বাড়াতে এই সারের ব্যাপক চাহিদা। এই সার উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দিয়ে সহায়তাও দেয়া হচ্ছে বলে জানান।

তানজিমুল ইসলাম, এলাকার বেকার যুবকদের অনুকরনীয় হয়ে উঠতে শুরু করেছে। শুধুমাত্র সরকারী চাকুরীর পিছনে না ছুটে বেকার যুবকরা এভাবেই নিজে কিছু করে স্বাবলম্বী হয়ে উঠবে-এমন প্রত্যাশা সবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণার শিকার সেই শিক্ষার্থীরা পেলো এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

দিনাজপুরে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় ইয়াবা সেবনের সময় ২ মাদকসেবী গ্রেফতার

ওপেনিংয়েই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা

রাতের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস

‘১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে’

খামার গড়ে নানামুখী আয়ে স্বাবলম্বী শিক্ষিত বেকার যুবক তানজিমুল

১০

নাটোরে ৮ শিক্ষার্থীর ফর্ম ফিলাপের টাকা আত্মসাৎ: অভিযুক্ত অফিস সহকারী গ্রেফতার

১১

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

১২

সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা

১৩

চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া

১৪

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১৫

নাটোরে নলডাঙ্গায় নজরুল বর্ষ পালন উপলক্ষে পুরস্কার বিতরণ

১৬

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

১৭

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

১৮

জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১৯

অবৈধভাবে মাটি কাটায় ৩ দিনের কারাদণ্ড

২০