RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর হরিপুর মধ্যেপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কফিল উদ্দিন মাষ্টার (৬৫) কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর  ঘটনায় মামলার প্রধান আসামি ও নিহতের ভাতিজা ইউপি সদস্য জলিল(৪৮) কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ(২৯ জুন) সোমবার সন্ধ্যা পনে ৬ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

মামলার এজাহার ও তদন্তের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামের নিহত কফিল উদ্দিনের সাথে পৈত্রিক ৬৬ শতক জমি নিয়ে শরিকদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হলেও ফলপ্রসু হয়নি।

পরে ওই বিরোধপুর্ন জমিটি কফিল উদ্দিন স্থানীয় এক কৃষক কে বর্গা চাষের জন্য দেন। এরপর জমিতে ধান কাটতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেন। বাধার কারন জানতে চাইলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। খবর পেয়ে কফিল উদ্দিন ও তার সহধর্মিণী জুলেখা বেগম ঘটনাস্থলে গিয়ে কৃষক আতাউর রহমান কে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা তাদের কেও এলোপাথাড়ি মারপিট করে।

একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে এলে ঘটনাস্থলে বৃদ্ধ কফিল উদ্দিন কে মৃত অবস্থায় দেখতে পায়। এই নৃশংস ঘটনার পর নিহত বৃদ্ধ কফিল উদ্দিনের সহধর্মিণী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং. ০১।

গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয় অভিযুক্তরা। র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, বৃদ্ধ চাচা কে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল জলিল গাজীপুরের কালিয়াকৈরের পুর্ব মৌচাক বাজার এলাকায় আত্নগোপনে রয়েছে।

এই সুত্র ধরে সিপিসি-৩, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও  র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের চৌকস সদস্যরা গতকাল রবিবার রাতে সেই স্থানে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল জলিল গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের মো. ছামছুল হকের ছেলে এবং ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার আসামি কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

লাওতারো নাকি আলভারেজ, নকআউটে আর্জেন্টিনার ভরসা কে?

গোবিন্দগঞ্জে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা

গাইবান্ধায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারধর ও ভাংচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

উইকেট তুলতে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

পাকিস্তানি ছেলের সাথে বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

১০

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১১

হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে: প্রধানমন্ত্রী

১২

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো ঢামেকে

১৩

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

১৪

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ বললেন প্রধানমন্ত্রী

১৬

পাঁচ তারার স্বপ্ন বনাম সামুরাই সাহস

১৭

‎অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৮

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

১৯

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

২০