RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ জুন ২০২৬, ১:০১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রস্তাব উত্থাপনের পর স্পিকার এ বিষয়ে আলোচনার আহ্বান জানান। আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পরে স্পিকার প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সরকারি ও বিরোধী দলসহ সংসদের সব সদস্যের সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ধন্যবাদ প্রস্তাব উত্থাপনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর অত্যন্ত সফল হয়েছে। তিনি সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, আমি প্রস্তাব করছি, ২১ থেকে ২৬ জুন ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান জাতীয় সংসদ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

আলোচনা শেষে প্রস্তাবটি কণ্ঠভোটে উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

১০

৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

১১

লোকসান কমাতে ইজারায় যাচ্ছে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন

১২

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

১৩

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৪

মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম

১৫

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

১৬

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

১৭

আজ ২৭ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৭ জুন ২০২৬

১৯

গুরুদাসপুরে এক রাতে ১২টি সেচ পাম্প চুরি, আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

২০