RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

ছবিঃ সংগৃহীত

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবেলায় ড্রোন সক্ষমতা দ্রুত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে সেনা, নৌ, বিমান ও মেরিন বাহিনীর প্রায় পাঁচ লাখ সদস্যকে ‘ড্রোন যোদ্ধা’ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাজার হাজার মানববিহীন ড্রোন মোতায়েন করা হবে। লক্ষ্য হচ্ছে, ড্রোনকে প্রতিটি সেনার নিয়মিত যুদ্ধাস্ত্রে পরিণত করা।

প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক বলেন, আগে ২০২৯ সালের মধ্যে ১ লাখ ১০ হাজার ড্রোন উৎপাদনের পরিকল্পনা ছিল। পরে সেই লক্ষ্য কমিয়ে প্রায় ৬০ হাজার করা হয়েছে। এর মধ্যে ২০২৬ সালেই প্রায় ১১ হাজার ড্রোন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

তিনি বলেন, ড্রোন আর শুধু বিশেষ ইউনিটের অস্ত্র থাকবে না। এটি প্রতিটি সেনার দ্বিতীয় ব্যক্তিগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে।

নিরাপত্তার কথা বিবেচনা করে ড্রোন তৈরিতে শতভাগ দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করা হবে। চীনা যন্ত্রাংশ ব্যবহার করা হবে না বলেও জানিয়েছে সরকার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার সংঘাত দেখিয়ে দিয়েছে, কম খরচের ড্রোনও যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। একই সময়ে উত্তর কোরিয়াও নিজেদের ড্রোন সক্ষমতা বাড়াচ্ছে, যা দক্ষিণ কোরিয়ার জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।

এই পরিকল্পনার অংশ হিসেবে লেজার ও উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভভিত্তিক ড্রোন-বিধ্বংসী অস্ত্রও মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি বাহিনীকে এমন সক্ষমতা দেওয়া হবে, যাতে তারা কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষা না করে নিজস্ব ড্রোন দিয়ে নজরদারি ও হামলা পরিচালনা করতে পারে।

একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সেনাবাহিনী শিগগিরই ২০ হাজারের বেশি স্বল্পমূল্যের একবার ব্যবহারযোগ্য ড্রোন সংগ্রহ করবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক ড্রোন-সোয়ার্ম প্রযুক্তি এবং লয়টারিং মিউনিশনও যুক্ত করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের মিসাইল হামলা

হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা!

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

গোবিন্দগঞ্জে ৩টি মোটরসাইকেল চুরি, সিসিটিভিতে চোর শনাক্ত

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

১০

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

১১

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

১২

দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

১৫

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

১৬

৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

১৭

লোকসান কমাতে ইজারায় যাচ্ছে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

১৯

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

২০