RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে নিরাপত্তা উত্তেজনা এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। খবর শাফাক নিউজের।

শনিবার ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক ফিউচার্সের দাম ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের দুই কার্যদিবসে দাম কমলেও, বর্তমানে গ্যাসের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় ২৫ শতাংশের বেশি বেশি রয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এ অঞ্চলে অস্থিরতা দেখা দিলে জ্বালানি সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়।

এদিকে কাতারের প্রধান রপ্তানি টার্মিনালের কাছে খালি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী কয়েকটি জাহাজ নতুন চালান নেওয়ার অপেক্ষায় রয়েছে।

একই সময়ে ইউরোপ ও এশিয়ায় গ্রীষ্মকালের তাপপ্রবাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ছে। এতে এলএনজির চাহিদা বেড়ে যাওয়ায় ইউরোপের ক্রেতাদের পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করতে তুলনামূলক বেশি দাম দিতে হতে পারে।

বর্তমানে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলো ৪৭ শতাংশের কিছু বেশি পূর্ণ রয়েছে, যা বছরের এই সময়ের স্বাভাবিক গড়ের চেয়ে কম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

১০

৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

১১

লোকসান কমাতে ইজারায় যাচ্ছে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন

১২

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

১৩

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৪

মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম

১৫

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

১৬

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

১৭

আজ ২৭ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৭ জুন ২০২৬

১৯

গুরুদাসপুরে এক রাতে ১২টি সেচ পাম্প চুরি, আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

২০