RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দায়ী করে ফের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার ‘জবাব’ হিসেবে প্রথমে ইরানের উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতের এই অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, সামরিক অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে।

অন্যদিকে ইরান জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের জেটি-সংলগ্ন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর জবাবে ইরানের নৌবাহিনী মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান।

গত বৃহস্পতিবার (২৫ জুন) ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর নতুন করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ না নেয়ার আহ্বান জানায় দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলার জন্য ইরানকে দায়ী করে বলেন, এটি গত সপ্তাহের চুক্তির লঙ্ঘন। সেন্টকম এক বিবৃতিতে জানায়, ‘বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানি বাহিনীর অযৌক্তিক আগ্রাসন স্পষ্টভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।’

একই সঙ্গে তারা জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজে আগের দিনের হামলার পর এই অভিযান ছিল ‘শক্তিশালী জবাব’। মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা সমন্বয় ও সহায়তা অব্যাহত রাখবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে মেনে চলছে। তিনি বলেন, ‘ইরান যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা তা মেনে চলেছি। এটি কীভাবে প্রয়োগ হচ্ছে, তা নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে তারা আলোচনার পথ বেছে নিতে পারে। কিন্তু সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।’

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, হামলার জবাবে তাদের নৌবাহিনী ‘মধ্যপ্রাচ্যে অবস্থানরত সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে’ হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও হামলা চালালে তার জবাব আরও ব্যাপক হবে।

আইআরজিসি আরও দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। তাদের ভাষ্য, ‘কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন ফ্রন্টে উসকানি দিয়ে এই অঙ্গীকার ভঙ্গের চেষ্টা করেছে। প্রয়োজনীয় জবাব দেয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেয়া হবে। আগ্রাসন পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

লোকসান কমাতে ইজারায় যাচ্ছে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস

১০

আজ ২৭ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ২৭ জুন ২০২৬

১২

গুরুদাসপুরে এক রাতে ১২টি সেচ পাম্প চুরি, আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

১৩

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১৪

নীলফামারীতে ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৫

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৬

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

১৭

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টার থেকে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৮

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৯

গাইবান্ধায় হানিট্র‍্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ৩

২০