RCTV Logo বিনোদন ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

কনসার্ট স্থগিত, হাসপাতালে শাকিরা

পপ তারকা শাকিরা । ছবি : সংগৃহীত

পপ তারকা শাকিরা অসুস্থ হওয়ার কারণে পেরুতে অনুষ্ঠিত হতে চলা কনসার্ট স্থগিত করা হয়েছে। এত পেট ব্যথা হয় শাকিরার তাকে বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে শাকিরা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গায়িকা জানান, শনিবার রাতে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। বর্তমানে তিনি এখনও পর্যবেক্ষণে আছেন. চিকিৎসা চলছে।

এদিন শাকিরা এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে তিনি দুঃখপ্রকাশ করে শো বাতিলের বিষয়টি জানিয়েছেন। এই কলম্বিয়ান তারকা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমায় ইমার্জেন্সিতে যেতে হয়েছিল পেট ব্যথার জন্য। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।’

এদিন গায়িকা আরও জানান যে ডাক্তাররা তাকে পারফর্ম করতে বারণ করেছেন। ফলে তার এখন সেই অবস্থা নেই যাতে তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারেন। শাকিরা এদিন আরও জানিয়ে দেন এভাবে শো পিছিয়ে দেওয়ায় তিনি ভীষণই দুঃখিত কারণ তিনি মুখিয়ে ছিলেন তার পেরুর অনুরাগীদের জন্য, তাদের সামনে পারফর্ম করার জন্য।

 

তবে তিনি আশ্বস্ত করেছেন যে তার টিম এবং কনসার্টের প্রচারকরা শো এর জন্য নতুন তারিখ কবে জানানো হবে সেটা নিয়ে কাজ করা শুরু করেছেন। এই বিষয়ে তিনি আরও বলেন, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০