RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ জুন ২০২৬, ২:০৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি শান্তিতে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ সব সময়ই সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে এসেছে। এই ইতিবাচক অগ্রগতিতে যেসব পক্ষ ও মধ্যস্থতাকারীরা ভূমিকা রেখেছেন, বাংলাদেশ তাদের প্রচেষ্টার প্রশংসা করেছে।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। বাংলাদেশের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে বাকি সমস্যাগুলোও সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ আশা করছে, খুব শিগগিরই অঞ্চলে শান্ত পরিবেশ ফিরে আসবে এবং সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) ও পারস্পরিক সহযোগিতা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তিতে সম্মত হয়। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে।

রোববার (১৪ জুন) নিজের ৮০তম জন্মদিন উদযাপনকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

ক্লান্তি দূর করে যেসব পানীয়

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১১

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৪

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

১৫

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

১৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

১৭

নাটোরে ৮ কেজি গাঁজাসহ বাসের হেলপার গ্রেফতার

১৮

আজ ১৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১৫ জুন ২০২৬

২০