পরীক্ষামূলক
LIVE TV

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের নিডোলডোবা সৌলাবন্দর গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকালে নিজ বাড়িতে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ব্যক্তি ওই গ্রামের জসিরদ্দিনের ছেলে ফজলুর রহমান (৫২) বলে জানা গেছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফজলুর রহমানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন