RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ জুন ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

ছবিঃ সংগৃহীত

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আরও শতাধিক শিশু আক্রান্ত হয়েছে, যদিও নিশ্চিত হামে গত একদিনে কোনো মৃত্যু হয়নি।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯২ জন শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৫২ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৫ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮৫ হাজার ৯৫১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬ হাজার ৮৪১ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীমণি-কাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলায়েনকে

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

দিনাজপুরে ‎শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, কয়েকটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য

লালমনিরহাটে ভুট্টাক্ষেতে মিললো ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: জেডি ভ্যান্স

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

নেটওয়ার্ক না পেয়ে গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

ব্রাজিল-উরুগুয়ে যা করতে পারেনি, তাই করে দেখাচ্ছে এশিয়ার দলগুলো

১২

আজ ১৬ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ১৬ জুন ২০২৬

১৪

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১৫

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

১৬

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

১৮

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

২০