RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: জেডি ভ্যান্স

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে ‘চমৎকার শান্তি চুক্তি’ বলে অভিহিত করেছেন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেইসঙ্গে এটিকে আমেরিকান জনগণের জন্য ‘উভয় পক্ষের লাভজনক (উইন-উইন) সমঝোতা’ বলে উল্লেখ করেন তিনি।  খবর মিডল ইস্ট আইয়ের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া  একটি ভিডিও বার্তায় ভ্যান্স বলেন, এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি

দ্রুতই আবার স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তিনি আরও দাবি করেন, একইসঙ্গে এই চুক্তি নিশ্চিত করবে যে ইরান কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

ভ্যান্স বলেন, ইরান যদি চুক্তির শর্তগুলো মেনে চলে, তাহলে দেশটির জন্য বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

তার ভাষায়, ‘যদি ইরান দীর্ঘমেয়াদে তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন না করার প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে তাদের বিশ্ব অর্থনীতিতে স্বাগত জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু তারা যদি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে এমন কর্মসূচি আবার গড়ে তোলার মতো অর্থনৈতিক সক্ষমতা তাদের থাকবে না।’

এদিকে,  যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, নথিটিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য

লালমনিরহাটে ভুট্টাক্ষেতে মিললো ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: জেডি ভ্যান্স

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

নেটওয়ার্ক না পেয়ে গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

ব্রাজিল-উরুগুয়ে যা করতে পারেনি, তাই করে দেখাচ্ছে এশিয়ার দলগুলো

আজ ১৬ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৬ জুন ২০২৬

১০

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১১

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

১২

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

১৩

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

১৪

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

১৬

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

১৭

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

১৮

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

২০