পরীক্ষামূলক
LIVE TV

দিনাজপুরে পার্টনার প্রকল্পের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বাস্তবায়িত মৌসুমব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কো‌র্সের সমাপ‌নি দি‌নে মাঠ দিবস ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার দিনব্যাাপী দিনাজপুর হ‌র্টিকালচার সেন্টার চত্ব‌রে উক্ত অনুষ্ঠানের আয়োজন ক‌রে কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের পি‌সিইউ পার্টনার প্রকল্প। এ সময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চ‌লের অ‌তি‌রিক্ত প‌রিচালক রিয়াজ উদ্দিন। হর্টিকালচার সেন্টা‌রের উপপ‌রিচালক ড. মোঃ এজামুল হকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নের আরো উপ‌স্থিত ছি‌লেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চ‌লের উপপরিচালক আবুল কালাম আজাদ, পার্টনার প্রকল্পের সি‌নিয়র ম‌নিট‌রিং অফিসার অশোক কুমার রায়।

উত্তম কৃ‌ষি চর্চায় নিরাপদ ফসল চাষ চাষীদের মা‌ঝে সম্প্রসার‌নের ল‌ক্ষ্যে ৪ মাস ব্যাপী প্রশিক্ষ‌নে কৃষক-কৃষাণী, কৃ‌ষি উদ্যোক্তাসহ দে‌শের বি‌ভিন্ন অঞ্চ‌লের কৃ‌ষি কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান শে‌ষে প্রশিক্ষনার্থী‌দের হা‌তে সনদ তু‌লে দেয়া হয়। এছাড়াও ৮‌টি কৃ‌ষি স্ট‌লের মাধ্যেমে গ্যাপ, আইপিএম, আইসিএম, আইপিএনএস পদ্ধ‌তি বাস্তবায়‌নের জন্য প্রদ‌র্শনী রাখা হয়। স্টল গু‌লো ঘু‌রে দে‌খেন অতি‌থিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন