RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ফুটবলপ্রেমীদের নজর এখন এক হাই-ভোল্টেজ ম্যাচে। মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত দল মরক্কো।

পরিসংখ্যান বলছে, ম্যাচের আগে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ব্রাজিল। স্ট্যাটস প্রোভাইডার অপ্টা অ্যানালিস্টের পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে ব্রাজিলের জয় পাওয়ার সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, যেখানে মরক্কোর জয়ের সম্ভাবনা মাত্র ১৮.৮ শতাংশ। আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২৩.৫ শতাংশ।

তবে শুধু একটি ম্যাচ জয়ই নয়, পুরো ‘গ্রুপ সি’–এর শীর্ষে ওঠার দৌড়েও ব্রাজিলই এগিয়ে আছে। পরিসংখ্যান বলছে, তাদের গ্রুপ টপার হওয়ার সম্ভাবনা ৬৫.৮৫ শতাংশ। অন্যদিকে, মরক্কোর সম্ভাবনা ২৩.১৪ শতাংশ।

বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল এমন একটি নাম, যাদের সঙ্গে বিশ্বকাপের সম্পর্ক অবিচ্ছেদ্য। টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটি আসরেই অংশ নিয়েছে তারা। তবে ২০০২ সালের পর থেকে আর শিরোপার দেখা পায়নি সেলেসাও’রা। তাই এবার তাদের লক্ষ্য হেক্সা মিশন সম্পন্ন করে (ষষ্ঠ বিশ্বকাপ) ট্রফি ঘরে তোলা।

অন্যদিকে, মরক্কো এখন আর শুধু ‘আন্ডারডগ’ নয়। সাম্প্রতিক বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে তারা প্রমাণ করেছে নিজেদের সক্ষমতা। অরগানাইজড ডিফেন্স, দ্রুত কাউন্টার-অ্যাটাক এবং টিম ডিসিপ্লিন—সব মিলিয়ে তারা এখন যেকোনো প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ।

ফুটবল বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে মরক্কো সহজ প্রতিপক্ষ নয়। বিশেষ করে তাদের রক্ষণভাগ ভাঙা বড় পরীক্ষা হতে পারে ব্রাজিলের আক্রমণভাগের জন্য।

সব মিলিয়ে, এই ম্যাচকে শুধু একটি গ্রুপ পর্বের লড়াই হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। বরং এটি হয়ে উঠতে পারে দুই ভিন্ন ফুটবল দর্শনের এক তীব্র, কৌশলনির্ভর এবং রোমাঞ্চকর মুখোমুখি লড়াই।

ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড: অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালাইস, মার্কিনিয়োস, অ্যালেক্স স্যান্ড্রো, ড্যানিলো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস,, লুকাস পাকেতা, রাফিনিয়া, ইগর থিয়াগো, ভিনিসিয়ুস জুনিয়র।

মরক্কো: ইয়াসিন বাউনাউ, ইসা দিওপ, আসরাফ হাকিমি, চাদি রিয়াদ, ইউসেফ বেলাম্মারি, নাবিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, ব্রাহিম দিয়াজ, আজেদিন ওনাহি, বিলাল এল খান্নুস এবং ইসমাইল সাইবারী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

১৪

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১৫

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১৬

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১৭

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৯

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

২০