RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

গ্রাফিক্সঃ আরসিটিভি

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলো, রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।

রোববার (৭ জুন) বিকালে পুকুরে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। অবুঝ দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা মরহুম মোকলেসুর রহমানের দুই ছেলে রবিয়াল ও আউয়ালের চার বছর বয়সী দুই কন্যাসন্তান রুপাইয়া ও আশফিকা আজ বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না থাকায় একপর্যায়ে দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন। পরে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই বাড়ির দুই ভাইয়ের দুটি অবুঝ শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় স্তব্ধতা নেমে এসেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, এখন পর্যন্ত বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের মাতম চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৩

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৪

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৫

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৬

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

নাটোরের চামড়া আড়তে জমে উঠছে বেচাকেনা

১৯

আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : প্রধানমন্ত্রী

২০