RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

ছবিঃ আরসিটিভি

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে নানা আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় থেকে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভূমিসেবা মেলা উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা, ডেপুটি সিভিল সার্জন আনম মোহাইমেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, ও সুধীজন।

জানা যায়, তিনদিনব্যাপী এ মেলাকে ঘিরে ভূমি অফিসসমূহের সেবামূলক স্টল স্থাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন রাখা হয়েছে। ভূমিসেবা মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

মেলার মাধ্যমে সাধারণ মানুষকে আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎লালমনিরহাটে ৩দিনব্যাপি ভূমিসেবা মেলা উদ্বোধন

নীলফামারীতে ঈদ উপলক্ষ্যে উপহার পেলেন ৩২৭ আনসার সদস্য 

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

গাইবান্ধায় ভুমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত 

নাগরিক সেবা হতে হবে মানবিক, সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী পুতুল

একদিনে হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ ৫ কোটি ইউরো নির্ধারণ করল ইরান!

লেবাননের বাসিন্দাদের নতুন হুমকি দিল ইসরায়েলি বাহিনী

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

১০

কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

১১

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

১২

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

১৪

চূড়ান্ত দল ঘোষণায় চমকের ইঙ্গিত আর্জেন্টিনার, নতুন কৌশল ফাঁস

১৫

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭ টি কোচ

১৭

দীর্ঘ বিরতির পর চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

১৮

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

১৯

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই জেলায় ৪ শিশুর মৃত্যু

২০