RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ মে ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানীতে দাফন

ছবিঃ সংগৃহীত

স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহ মঙ্গলবার (১২ মে) শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। মগবাজারে জানাজা শেষে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার মরদেহ শহীদ বেদিতে রাখা হবে। পরে বনানী কবরস্থানে এই গুণী নাট্যব্যক্তিত্বের দাফন সম্পন্ন হবে।

গতকাল সোমবার (১১ মে) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, জোহরের নামাজ শেষে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে আতাউর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে নেওয়া হবে। সবশেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে তাৎক্ষণিক আইসিইউ সুবিধা না পাওয়ায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে আবার অবস্থার অবনতি হলে গত রোববার তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করা আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নাম। তিনি ছিলেন একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চ-নির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন তিনি। সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।

নাট্যচর্চার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন আতাউর রহমান। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘প্রজাপতি নিবন্ধ’, ‘মঞ্চসারথির কাব্যকথা’, ‘নাটক করতে হলে’, ‘নাট্যপ্রবন্ধ বিচিত্রা’ ও ‘লেখনী’। এছাড়া তিনি বেশ কিছু টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে র‌্যাব- ১৩ এর অভিযানে ৬.৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি জব্দসহ ০২ জন চোরাচালানকারী গ্রেফতার

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে বিভিন্ন আয়োজনে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস

দিনাজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ছেলের হাতে বাবা খুন

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

কোরবানির পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

আরও ২ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন

দুপুরের মধ্যে রংপুরসহ ১০ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

শহীদ মিনারে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ, বনানীতে দাফন

১০

আজ ১২ মে, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ১২ মে ২০২৬

১২

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়

১৩

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘স্পার্ক’, রংপুরসহ দেশের বেশকিছু অঞ্চলে ভারী বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৫

বান্দরবানে বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৬

এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান

১৭

পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

১৯

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২০