আরসিটিভি ডেস্ক 

১। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারি ,বৈদেশিক মুদ্রা উদ্ধারসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় ১১/০৫/২০২৬ তারিখ দুপুর ০২.১০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ০১ নং শিবরামপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডস্থ নতুন বারো আওলিয়া বাজারের ধৃত ০১ নং আসামি মোঃ আব্দুর রউফ এর সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করে ধৃত আসামির সার ও কীটনাশকের দোকান তল্লাশীকালে দোকানের ভিতর টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ৬.৫ কেজি ওজনের কালো পাথরের ০১টি (বিষ্ণু) মুর্তি জব্দসহ ০২ জন আসামি ১। মোঃ আব্দুর রউফ (৬২), পিতা- মৃত মজিবর রহমান, সাং- গণগাও এবং ২। গণি মিয়া (৫৪), পিতা- মৃত ফজর আলী, সাং- দগরাই খাটিয়াদীঘি, উভয় থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুর‘দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিদ্বয় পরস্পর যোগসাজসে উক্ত মূল্যবান কালো পাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চেষ্টা করছিল।
৪। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামত সমূহ আসামিদ্বয়কে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরণের প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
সুত্রঃ ডিআরবি
মন্তব্য করুন