RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
১০ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

অ্যাপ সরিয়ে দেওয়ায় অ্যাপলের বিরুদ্ধে মামলা

ছবিঃ সংগৃহীত

কানাডাভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান রেভ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফেডারেল আদালতে অ্যাপল–এর বিরুদ্ধে মামলা করেছে। মামলায় প্রতিষ্ঠানটি দাবি করেছে, অ্যাপ স্টোরে পুনরায় তাদের অ্যাপ চালুর অনুমতি এবং কয়েক’শ কোটি ডলার ক্ষতিপূরণ।

রেভ এমন একটি অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা একসঙ্গে ভিডিও দেখতে ও আলোচনা করতে পারেন। অ্যাপটি আইফোনের আইওএস ছাড়াও অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারে ব্যবহার করা যায়। তবে বর্তমানে এটি অ্যাপলের অ্যাপ স্টোরে আর নেই।

মামলায় রেভের অভিযোগ, ২০২৫ সালে অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে রেভ সরিয়ে দেয়। আনুষ্ঠানিকভাবে কারণ হিসেবে ‘অসৎ বা প্রতারণামূলক কার্যক্রমের’ অভিযোগ আনা হলেও প্রকৃত কারণ ছিল ব্যবসায়িক প্রতিযোগিতা।

রেভের ভাষ্য, অ্যাপল ২০২১ সালে ‘শেয়ারপ্লে’ নামে একই ধরনের একটি ফিচার চালু করে। এরপর থেকেই রেভ অ্যাপটি অ্যাপলের জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কারণ রেভ মূলত বিজ্ঞাপনভিত্তিক আয় করত এবং অ্যাপলের ইন-অ্যাপ পারচেজ কমিশন ব্যবস্থার মাধ্যমে বড় ধরনের রাজস্ব তৈরি করত না।

রেভের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল পাজারাটজ এক বিবৃতিতে বলেন, অ্যাপল ভোক্তাদের পছন্দ সীমিত করেছে এবং আইফোন ব্যবহারকারীদের অ-অ্যাপল প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের সঙ্গে একসঙ্গে ভিডিও দেখার সুযোগ বাধাগ্রস্ত করেছে।

অন্যদিকে অ্যাপল অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বারবার নীতিমালা লঙ্ঘনের কারণে রেভ অ্যাপ সরানো হয়েছে। অ্যাপলের দাবি, ওই অ্যাপে পর্নোগ্রাফিক ও পাইরেটেড কনটেন্ট শেয়ার করা হচ্ছিল। পাশাপাশি শিশু নির্যাতনসংক্রান্ত অবৈধ কনটেন্ট বা সিএসএএম নিয়ে ব্যবহারকারীদের অভিযোগও পাওয়া গেছে।

তবে রেভ এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি বলছে, অবৈধ বা শোষণমূলক কনটেন্টের বিষয়ে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে, কোনো স্বচ্ছ বা ন্যায্য প্রক্রিয়া ছাড়াই অ্যাপল প্রতিযোগী অ্যাপ সরিয়ে দিয়েছে।

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, কানাডা, নেদারল্যান্ডস, ব্রাজিল ও রাশিয়াতেও অ্যাপলের বিরুদ্ধে একই ধরনের প্রতিযোগিতাবিরোধী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রেভ।

অ্যাপলের বিরুদ্ধে অ্যাপ স্টোর নিয়ন্ত্রণ ও কমিশন নীতি নিয়ে আগেও একাধিক মামলা হয়েছে। বিশেষ করে জনপ্রিয় গেম ফোর্টনাইট–এর নির্মাতা এপিক গেমস
২০২০ সালে একই ধরনের অভিযোগ তোলে। সেই মামলার জেরে অ্যাপলের ব্যবসায়িক নীতিতে কিছু পরিবর্তনও আনতে হয়।

বিশ্লেষকদের মতে, অ্যাপ স্টোর নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর বিশ্বজুড়ে চাপ বাড়ছে। বিশেষ করে নিজেদের প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বী সেবাগুলোর প্রতি আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া হাই কোর্টের রায় বাতিল

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

​কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ : অর্থমন্ত্রী

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৬৮৯

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

গাইবান্ধায় রেস্টুরেন্ট কর্মচারীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, উত্তেজিত জনতা, পুরিয়ে দিলো রেস্টুরেন্ট

১১

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার, বছর না যেতেই ধস

১৩

ঋণের চাপে হতাশা, ঠাকুরগাঁওয়ে গাছে ঝুলে এক ব্যক্তির আত্মহত্যা

১৪

গাইবান্ধায় ব্রেন টিউমারে আক্রান্ত শায়রা কে বাঁচাতে বাবা-মায়ের আকুতি 

১৫

গাইবান্ধা শহরে ব্যবসায়ীর বাসায় চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুট

১৬

আদিতমারীতে নন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি করলেন স্কুল মাস্টার

১৭

লালমনিরহাটে তিস্তার পানি আবারও কমেছে, নেই বড় ধরনের বন্যার আশঙ্কা

১৮

চলনবিলের বুকে ইতিহাসের নীরব সাক্ষী চৌগ্রাম জমিদার বাড়ি, সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য

১৯

আজ ২৪ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০