RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ মে ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

৬ মিনিটের জন্য অন্ধকারে ঢাকা পড়বে পৃথিবীর একাংশ

ছবিঃ সংগৃহীত

মহাকাশপ্রেমী এবং সাধারণ মানুষের জন্য এক বিরল ও শ্বাসরুদ্ধকর মহাজাগতিক মুহূর্তের হাতছানি নিয়ে আসছে ২০২৭ সালের ২ আগস্ট। সেদিন পৃথিবীর আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যা এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে স্থলভাগ থেকে দৃশ্যমান সবচেয়ে দীর্ঘতম সূর্যগ্রহণ হতে চলেছে।

এই মহাজাগতিক ঘটনাটি প্রায় ছয় মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ অন্ধকার নিয়ে আসতে পারে, যা সাধারণ তিন মিনিটের কম স্থায়ী হওয়া সূর্যগ্রহণের তুলনায় অনেকটাই দীর্ঘ।

জ্যোতির্বিজ্ঞানীরা এই বিরল সূর্যগ্রহণটিকে ‘গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস’ নামে অভিহিত করেছেন। গ্রহণটির পূর্ণ পথের ব্যাপ্তি হবে প্রায় ২৫৮ কিলোমিটার এবং তা তিনটি মহাদেশের উপর দিয়ে অতিক্রম করবে।

আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে চাঁদের ছায়া প্রথমে দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়ার উপর দিয়ে যাবে। সবশেষে এটি ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের কাছে গিয়ে শেষ হবে।

বিশেষত, মিশরের ঐতিহাসিক শহর লুক্সর এবং লিবিয়ার মতো অঞ্চলগুলিতে ছয় মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ অন্ধকার বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। আগস্ট মাসে এসব অঞ্চলে সাধারণত আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকায় এটি হবে পর্যবেক্ষণের জন্য আদর্শ স্থান।

কখন কোথায় দেখা যাবে

স্থানীয় সময় অনুযায়ী, সূর্যগ্রহণের পূর্ণ অন্ধকার দেখা যেতে পারে-

দক্ষিণ স্পেন: দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে।

মিসর ও লিবিয়া: দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে।

তবে, এই বিরল দৃশ্যটি ভারতের বেশিরভাগ অংশ এবং পার্শ্ববর্তী দেশগুলি থেকে সেভাবে দেখা যাবে না। কেবল ভারতের পশ্চিম প্রান্তের কিছু অঞ্চলে সূর্যাস্তের কাছাকাছি সময়ে একটি আংশিক গ্রহণ দৃশ্যমান হতে পারে।

কেন এই গ্রহণ এত দীর্ঘস্থায়ী

জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহণের অস্বাভাবিক দীর্ঘ স্থায়িত্বের পিছনে বেশ কয়েকটি বিরল মহাজাগতিক কারণের কথা উল্লেখ করেছেন। এ সময়ে পৃথিবী সূর্য থেকে তার কক্ষপথের সবচেয়ে দূরে, অর্থাৎ অ্যাফেলিয়নে অবস্থান করবে। ফলে সূর্যকে সামান্য ছোট দেখাবে। একই সঙ্গে, চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে। এর ফলে চাঁদকে পৃথিবী থেকে সামান্য বড় দেখাবে। এই গ্রহণটি বিষুবরেখার কাছাকাছি পথ অতিক্রম করায় চাঁদের ছায়া পৃথিবীর পৃষ্ঠের ওপর দিয়ে তুলনামূলকভাবে ধীরে সরবে, যা গ্রহণের দীর্ঘ স্থায়িত্বের মূল কারণ।

এই বিরল মহাজাগতিক ঘটনাটি পর্যবেক্ষণের জন্য এখন থেকেই বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।

সুত্রঃ যুগান্তর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে ৩ যুবকের অবস্থান, দুইজন উধাও

অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই

পুরনো ক্লাবে ফিরছেন সিলভা

বিশ্ববাজারে সোনা-রুপারর দামে বড় পতন

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজ

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি, চরাঞ্চল ও নিম্ন অঞ্চল প্লাবিত

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

১০

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

১১

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

১২

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

নাটোরে তিন দিনব্যাপী ২৫ জাতের আম ও ৩৭ প্রজাতির আম প্রদর্শনী ও ফল মেলা

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

দ্য লাস্ট ড্যান্স: ২০১৭’র এল ক্লাসিকো-অস্ট্রিয়া ম্যাচ, ‘থিংগস ডোন্ট চেঞ্জ, মেসি ডোন্ট’

১৭

রংপুরে ৯ বছরের শিশু সানজিদা হত্যা ও ধর্ষণ মামলায় যুবক আটক।

১৮

আর্জেন্টিনার জয়ের পর বার্সেলোনাকে সুখবর দিলেন আলভারেজ

১৯

কাহারোলে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য চালু হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টার

২০