RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৬, ৬:০১ অপরাহ্ন

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

ছবিঃ সংগৃহীত

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট ইস্যু নিয়ে চলছে আলোচনা। গেল আসরে দুটি দল কোনো চুক্তি না করেই খেলে ফেলেছে। এছাড়া ব্যাংক গ্যারান্টির সম্পূর্ণ টাকাও নেওয়া হয়নি।

এ নিয়ে আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়েছেন বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।’

‘তাহলে উনাকে (আমিনুল ইসলাম বুলবুল) জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে তাও কেন দিয়েছে। এসবের উত্তর দিতে হবে।’

পরে তামিম আরো বলেন, ‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।’

গেল বিপিএলে কত টাকা লস হয়েছে সে বিষয়ে তামিম বলেন, ‘পুরোপুরি নিশ্চিত না আমি, তবে গত বিপিএলে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে আপনি কালকে সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি : বিদ্যুৎমন্ত্রী

বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৪ জন

ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন গাজার নারী ও শিশুরা

১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

ইন্দোনেশিয়া থেকে আনা হবে ২ কোটি লিটার সয়াবিন তেল, ব্যয় ২৮২ কোটি টাকা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

ব্যালন ডি’অরের দৌড়ে পরিবর্তন, যারা আছেন সেরা পাঁচে

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

১০

পঞ্চগড় সীমান্তে সতর্ক বিজিবি, অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা জারি

১১

১৫ বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিছ জব্দ

১২

দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে

১৪

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৬

দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে

১৭

নাটোরে সিংড়ায় বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

১৮

কৃষকদের জন্য সুখবর, বিদায় নিচ্ছে বৃষ্টি বলয়

১৯

সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

২০