RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ মে ২০২৬, ৫:২১ অপরাহ্ন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে।

বৃহস্পতিবার (৭ মে) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও জাতীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আসন্ন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি : বিদ্যুৎমন্ত্রী

বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৪ জন

ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন গাজার নারী ও শিশুরা

১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

ইন্দোনেশিয়া থেকে আনা হবে ২ কোটি লিটার সয়াবিন তেল, ব্যয় ২৮২ কোটি টাকা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

ব্যালন ডি’অরের দৌড়ে পরিবর্তন, যারা আছেন সেরা পাঁচে

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন

১০

পঞ্চগড় সীমান্তে সতর্ক বিজিবি, অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা জারি

১১

১৫ বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিছ জব্দ

১২

দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে

১৪

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৬

দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে

১৭

নাটোরে সিংড়ায় বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

১৮

কৃষকদের জন্য সুখবর, বিদায় নিচ্ছে বৃষ্টি বলয়

১৯

সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

২০